জেসিআই ঢাকা প্রিমিয়ারের উদ্বোধন

জেসিআই ঢাকা প্রিমিয়ারের উদ্বোধন
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নতুন চ্যাপ্টার জেসিআই ঢাকা প্রিমিয়ারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর অভিজাত এক হোটেলে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জেসিআই ঢাকা প্রিমিয়ারের কার্যক্রমের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট মো. জিয়াউল হক ভূঁইয়া।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট ইমরান কাদির, সেক্রেটারি জেনারেল কামরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট, খ্যাতনামা আইনজীবী ও পরিবেশকর্মী সৈয়দা রিজওয়ানা হাসান, ইটিভির সিনিয়র সংবাদ উপস্থাপিকা সোনিয়া স্নিগ্ধা , শেরে বাংলা ফজলুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাইয়াজুল হক রাজু, ক্যাল সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



জেসিআই ঢাকা প্রিমিয়ারের ফাউন্ডিং লোকাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন জান্নাত আরা মুক্তা। লোকাল এক্সিকিউটিভ প্রেসিডেন্ট তাসনুভা আসলাম, লোকাল ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল হাদী দায়িত্ব পালন করবেন। এছাড়াও লোকাল সেক্রেটারী জেনারেল কাওসার হাবিব সাগর, লোকাল ট্রেজারার স্নেহাশীস দে শুভ, লোকাল জেনারেল লিগ্যাল কাউন্সিল সাইফুল ইসলাম চৌধুরী, লোকাল স্পেশাল এ্যাসিসটেন্স টু এলপি নিবিড় ইমতিয়াজ, লোকাল ট্রেইনিং কমিশনার মো: নজরুল ইসলাম প্লাবন, লোকাল ডিরেক্টর শাহাদাত হোসেন, লোকাল ডিরেক্টর হিসেবে মুশফিকুল সিরাত দায়িত্ব পালন করবেন।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাজীবী ও নেতৃত্ব স্থানীয়দের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেইন্ট লুইসে অবস্থিত। বিশ্বের ১২৪ টিরও বেশি দেশে কাজ করে এই সংগঠনটি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি