প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে এনআরবিসি ব্যাংকের অনুদান

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে এনআরবিসি ব্যাংকের অনুদান
প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প-২ এ অনুদান প্রদান করেছে এনআরবিসি ব্যাংক।

রবিবার (১৫ জানুয়ারি) ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১ কোটি টাকার অনুদানের চেক তুলে দেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই অনুদান প্রদান করা হয়। এছাড়া ব্যাংকটি শিক্ষা, চিকিৎসা, প্রাকৃতিক বিপর্যয়সহ মানুষের বিভিন্ন প্রয়োজনে সিএসআর তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে।

উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্প-২, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন এবং যার জমি আছে ঘর নেই এমন পরিবারের জন্য বাসস্থান নির্মাণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন নোয়াখালী বর্তমান লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা গ্রামে ভূমিহীন-গৃহহীন, অসহায় ছিন্নমূল মানুষের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি