Ortho Songbad আর্কাইভ

নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার

নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, তোমাদের কাছে একটাই চাওয়া, পুলিশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে আমরা সবাই মিলে দুই কোটি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করবো। নিরাপত্তা দেওয়ার বিষয়ে সবাইকে আরও সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি ) সকালে গুলশানের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে সর্বস্তরের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, কনস্টবল থেকে কমিশনার সবাই মিলে আমরা টিম ডিএমপি। তোমাদের কষ্টে রেখে আমাদের কাজ করার কোনো সুযোগ নেই।

পুলিশ সদস্যরা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কোনো বিপদ-আপদ এলে বা ব্যক্তিগত কিংবা পারিবারিক সমস্যায় সবসময় পাশে থাকবেন বলে সবাইকে আশ্বস্ত করেন তিনি।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার