Ortho Songbad আর্কাইভ

সোনালী পেপারের ক্রেডিট রেটিং সম্পন্ন

সোনালী পেপারের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। সোনালী পেপারের দীর্ঘ মেয়াদী 'এ২' এবং স্বল্প মেয়াদী 'এসটি-৩' রেটিং হয়েছে।

কোম্পানিটির, সমাপ্ত অর্থবছরের (৩০ জুন-২০২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ অক্টোবর-২০২২ তারিখ পর্যন্ত কোম্পানির আনুষঙ্গিক তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার