Ortho Songbad আর্কাইভ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএসইসির শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএসইসির শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেজ্ঞ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এ সময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদনে সরকারের নির্দেশনা মেনে বিএসইসির কমিশনার খন্দকার কামালউজ্জামান, ড. শেখ শামসুদ্দিন, ড. মিজানুর রহমান, আব্দুল হালিম, বিএসইসির একান্ত সচিব মো: রশীদুল আলমসহ সীমিত আকারে কিছু সংখ্যক উর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার