বিএলএফসিএ’র নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

বিএলএফসিএ’র নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত
আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) আগামী ২ বছরের মেয়াদে ১১ সদস্যের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করেছে।

নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। তিনি বিদায়ী কমিটির ভাইস-চেয়ারম্যান ছিলেন।

বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ এবং লংকান এলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কান্তি কুমার সাহা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, নাসিমুল বাতেন (ডিবিএইচ ফাইন্যান্স), মোহাম্মদ জামাল উদ্দিন (আইডিএলসি ফাইন্যান্স), খাজা শাহরিয়ার (লংকা- বাংলা ফাইন্যান্স), মোহাম্মদ মোশাররফ হোসেন (ইসলামিক ফাইন্যান্স), কাজী নিজাম আহমেদ (মেরিডিয়ান ফাইন্যান্স), সাইফুদ্দিন এম নাসের (ন্যাশনাল ফাইন্যান্স), ইরতেজা আহমেদ খান (স্ট্রাটেজিক ফাইন্যান্স) ও সৈয়দ মিনহাজ আহমেদ (উত্তরা ফাইন্যান্স)।
নতুন নির্বাহী কমিটির আর্থিক প্রতিষ্ঠান খাতের সক্ষমতা বৃদ্ধিসহ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রাখতে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি