Ortho Songbad আর্কাইভ

দর কমার শীর্ষে এসএস স্টিল

দর কমার শীর্ষে এসএস স্টিল
টানা দুই কার্যদিবসে বড় দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে এসএস স্টিল লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ১১২ বারে ১৮ লাখ ৬৭ হাজার ৬৮২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ২২ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৭৪ শতাংশ কমেছে। শেয়ারটি আজ সর্বশেষ ৩১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার