Ortho Songbad আর্কাইভ

রূপালী ইনভেস্টমেন্টের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রূপালী ইনভেস্টমেন্টের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) মতিঝিলে রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

এতে আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, প্রতিষ্ঠানটির পরিচালক ও রূপালী ব্যাংকের ডিএমডি অরুণ কান্তি পাল, পরিচালক ও ব্যাংকের জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলাম, ব্যাংকের সিএফও শওকত জাহান খান, এফসিএমএ, পরিচালক ও উপসচিব মোহাম্মদ সফিউল আলম, স্বতন্ত্র পরিচালক ড.শফিক উজ জামান, এ কে এম শরিয়ত উল্লাহ, এফসিএ,এসিসিএ এবং নাসরিন সুলতানা, রূপালী ব্যাংকের জিএম ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পারসুমা আলমসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মুল সাইট থেকে

পুজিবাজার