নগদ লভ্যাংশ পাঠিয়েছে সোনালী পেপার

নগদ লভ্যাংশ পাঠিয়েছে সোনালী পেপার
শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড সর্বশেষ হিসাববছরের (২০২২) নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত বছরের ২৬ অক্টোবর সর্বশেষ হিসাববছরের জন্য (৩০ জুন,২০২২) ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে সোনালী পেপার। পরবর্তীতে ১৫ ডিসেম্বর কোম্পানির সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়েছিল।

আলোচ্য বছরে (২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ০৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ০৭ পয়সা। হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪১ টাকা ৩০ পয়সায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন