এসআইবিএলের উপশাখার ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

এসআইবিএলের উপশাখার ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখার ব্যবসায়িক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক সহ আঞ্চলিক প্রধানগণ, বিভাগীয় প্রধানগণ, ঊর্ধ্বতন নির্বাহী এবং দেশব্যাপী বিস্তৃত ১৬৩টি উপশাখার ইনচার্জবৃন্দ।

ব্যবসায় সম্মেলনে ২০২৩ সালের কর্মপরিধি নির্ধারণ ও লক্ষ্যমাত্রা অর্জনের জন্য উপশাখাসমূহের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জনাব জাফর আলম বলেন, দেশব্যাপী বিস্তৃত উপশাখাগুলোর মাধ্যমে ব্যাংকিং সেবা পৌঁছে যাচ্ছে প্রান্তিক মানুষের দোরগোড়ায়। তিনি সামনের দিনগুলোতে উপশাখার সংখ্যা আরো বৃদ্ধি করে সোশ্যাল ইসলামী ব্যাংকের জীবনধর্মী প্রোডাক্ট ও প্রযুক্তিভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা দেশের সকল মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি