সাউথইস্ট ব্যাংকের 'বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স' অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের 'বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স' অনুষ্ঠিত
সম্প্রতি সাউথইস্ট ব্যাংক লিমিটেড ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন সম্পর্কিত “বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্সের” আয়োজন করে।

কনফারেন্সে, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলমগীর কবির, ভাইস চেয়ারপার্সন মিসেস দুলুমা আহমেদ, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ বে-লিজিং এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের পক্ষে এম. মনিরুজ্জামান খান, পরিচালনা পর্ষদের সদস্য ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, এশিয়া ইন্সুরেন্স লিমিটেডের পক্ষে মো. রফিকুল ইসলাম, সিঙ্গেল ক্লিক আইটি সল্যুশন (প্রাইভেট) লিমিটেডের পক্ষে মিস আনজুমান আরা শহীদ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান সৈয়দ সাজেদুল করিম এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন উপস্থিত ছিলেন।

এছাড়াও, কনফারেন্সে ব্যাংকের শাখা প্রধানবৃন্দ, ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, আঞ্চলিক অফিসের ইনচার্জগণ, সকল শাখা ও উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানগণ অংশগ্রহণ করেন।

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যরা সম্মেলনে ব্যাংকের সার্বিক অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন এবং ২০২৩ সালের জন্য সার্বিক কৌশলগত ব্যবসায়িক নীতি এবং পরিকল্পনা প্রণয়ন করেন। কনফারেন্সে গত বছরের ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক সফল উদ্যোগ এবং অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়াও ভবিষ্যৎ দিক নির্দেশনামূলক বিভিন্ন বিষয় নিয়ে পর্ষদের সদস্যবৃন্দ বিস্তারিত আলোচনা করেন এবং ঐক্যবদ্ধভাবে সাউথইস্ট ব্যাংককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি