সূচকের পতনের দিনে বেড়েছে লেনদেন

সূচকের পতনের দিনে বেড়েছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতন হয়েছে। তবে টাকা অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৬৭ পয়েন্টে।

একইসঙ্গে ‘ডিএস ৩০’ সূচক ৪ পয়েন্ট এবং ‘ডিএসইএস’ সূচক ৬ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬৬ ও ২২১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৫৭৩ কোটি ০৯ লাখ ৫২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫০৯ কোটি ৪৮ লাখ ২৫ হাজার টাকা।

ডিএসইতে মোট ৩৩০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩১ কোম্পানির। দরপতন হয়েছে ১৩৭ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন