আয় বেড়েছে ইউসুফ ফ্লাওয়ারের

আয় বেড়েছে ইউসুফ ফ্লাওয়ারের
শেয়ারবাজারের এসএমই (স্বল্প মূলধনী কোম্পানিগুলোর প্লাটফর্ম) মার্কেটে তালিকাভুক্ত ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেড সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এবার কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৭৪ পয়সা।

হিসাববছরের দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল ২ টাকা ১৮ পয়সা।

৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৩০ পয়সায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন