সী পার্ল বিচের সর্বোচ্চ দরপতন

সী পার্ল বিচের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ দরপতন হয়েছে সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ১৬ টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ৯৩ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ দশমিক ৭২ শতাংশ। আর জেএমআই হসপিটালের ৪ দশমিক ৭০ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মেট্রো স্পিনিং, সামিট অ্যালায়েন্স, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, বিকন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং আমরা টেকনোলজিস লিমিটেড।

ডিএসইতে মোট ৩৩০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩১ কোম্পানির। দরপতন হয়েছে ১৩৭ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন