দর বৃদ্ধির শীর্ষে সোনালী আঁশ

দর বৃদ্ধির শীর্ষে সোনালী আঁশ
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) কোম্পানিটির আগের দিনের তুলনায় শেয়ারপ্রতি দর বেড়েছে ২৫ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ৬৩ শতাংশ। ফলে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্ট শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৪২ শতাংশ। আর পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৫৬ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, লুব-রেফ, প্রগতি ইন্স্যুরেন্স, এডভেন্ট ফার্মা, যমুনা অয়েল এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।

ডিএসইতে মোট ৩৩০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩১ কোম্পানির। দরপতন হয়েছে ১৩৭ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন