এসএস স্টিলের লভ্যাংশ ঘোষণা

এসএস স্টিলের লভ্যাংশ ঘোষণা
৩০ জুন,২০২২ সালের সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টিল। আলোচ্য সময়ের জন্য সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ এবং সব ধরণের বিনিয়োগকারীদের ৮ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেবে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ৩২ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২০০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ১০ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার ৭৭৫টি। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ২২ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ৪২৫টি শেয়ার। ফলে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিতে কোম্পানিটির লাগবে ৪ কোটি ৪৮ লাখ ৩১ হাজার ৮৮৫ টাকা।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৫ পয়সা।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ৩০ মার্চ। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন