সর্বোচ্চ দরপতনের তালিকায় বিমা খাতের ৭ কোম্পানি

সর্বোচ্চ দরপতনের তালিকায় বিমা খাতের ৭ কোম্পানি
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিমা খাতে ব্যাপক দরপতন হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেওয়া বিমা কোম্পানিগুলোর মধ্যে ৫১টিরই শেয়ারদর কমেছে। এর মধ্যে ৭টি উঠে এসেছে সর্বোচ্চ দরপতনের তালিকায়।

ডিএসইর তথ্য মতে, বুধবার সর্বোচ্চ দরপতন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারদর আজ ২ দশমিক ৭০ শতাংশ কমেছে।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ২ দশমিক ৬৮ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের দর কমেছে ২ দশমিক ৫০ শতাংশ।

বুধবার ডিএসইতে সর্বোচ্চ দরপতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাটা সু, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার্স ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্ট্রাকো রিফুয়েলিং।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন