রানার অটোমোবাইলসের সঙ্গে উত্তরা মোটরসের চুক্তি

রানার অটোমোবাইলসের সঙ্গে উত্তরা মোটরসের চুক্তি
রানার অটোমোবাইলস পিএলসির সাঙ্গে উত্তরা মোটরস কর্পোরেশন লিমিটেডের বিশ্ববিখ্যাত বাজাজ থ্রী-হুইলার বিপণনের জন্য পরিবেশক নিয়োগের চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারী) এক অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রানার অটোমোবাইলস পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, পরিচালক ও সিইও সুবীর চৌধুরী ব্যবস্থাপনা, পরিচালক এইচ আর এন্ড এডমিন রূদাবা তাজিন, সিএফও সনদ দত্ত, হাসিবুর রহমান সুবিন হেড অফ সেলস।

উত্তরা মোটরস কর্পোরেশনের পক্ষে ছিলেন চেয়ারম্যান মতিউর রহমান, নির্বাহী পরিচালক কাজী এমদাদ হোসেন, পরিচালক নাঈমুর রহমান, পরিচালক অর্থ ও প্রশাসন হুমায়ুন কবির চৌধুরী।

উল্লেখ্য, আগামী ১১ই ফেব্রুয়ারী বাংলাদেশের প্রথম থ্রী-হুইলার উৎপাদন কারখানার শুভ উদ্বোধন ও বিপণন শুরু হবে রানার অটোমোবাইলস পিএলসির ভালুকা কারখানায়।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি