সাউথইস্ট ব্যাংকের বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

সাউথইস্ট ব্যাংকের বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
সম্প্রতি বগুড়ায় সাউথইস্ট ব্যাংক লিমিটেডের আয়োজনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস ফর এম্পয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এস ই আই পি) প্রকল্পের আওতায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির (২য় ব্যাচ) উদ্বোধন করা হয়।

এই স্কিমের অধীনে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সিএমএসএমই সেক্টরের আওতায় নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসার সুযোগ তৈরি এবং অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক, এ.এফ.এম. শাহীনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কর্মর (গাক) নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন।

এছাড়াও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও চিফ প্রজেক্ট কো-অর্ডিনেটর (এস ই আই পি) মো. নজরুল ইসলামসহ বাংলাদেশ ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি