দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর দৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে শেয়ারপ্রতি দর বেড়েছে ২৯ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৮ শতাংশ।

দরবৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ারদর আগের তুলনায় ৭ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর। আজ কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ৭ দশমিক ১৩ শতাংশ।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, রিয়েলাইন্স ইন্স্যুরেন্স, কোহিনূর কেমিক্যাল, সামিট অ্যালায়েন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকস এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসইতে মোট ৩৪১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৮০ কোম্পানির। দরপতন হয়েছে ৯৫ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন