প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ৮ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৩২ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ই-জেনারেশন লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৮১ শতাংশ। আর এডিএন টেলিকমের ২ দশমিক ৪৯ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।

আজ ডিএসইর সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, আমরা নেটওয়ার্ক, আইটি কনস্যুলেট, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং, জিল বাংলা সুগার মিলস এবং ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড।

ডিএসইতে মোট ৩৪১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৮০ কোম্পানির। দরপতন হয়েছে ৯৫ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন