কাওরান বাজারে বৃহৎ পরিসরে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

কাওরান বাজারে বৃহৎ পরিসরে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংকের কাওরান বাজার শাখা স্থানান্তর করে সুপরিসর স্থানে চালু করেছে। প্রশস্ত নতুন পরিসরে স্থানান্তরিত শাখাটি গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম গ্রাহক সেবা প্রদান করবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকায় কাওরান বাজারের বোরাক জহির টাওয়ারে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন।

অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম মাসুদ রানা এফসিএ, হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম আর. এফ. হোসেন বলেন: “বৃহত্তর ব্র্যাক পরিবারের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় আরও বেশি মানুষের কাছে পৌঁছার জন্য এবং নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য কাজ করে যাচ্ছে। ব্র্যাক ব্যাংক স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকদের উৎকর্ষ সেবার অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, এ শাখা চালুর ফলে বাণিজ্যিক এলাকা কাওরান বাজারের গ্রাহকরা তাদের প্রয়োজনমতো সর্বাধুনিক ও অনলাইন ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। আমরা এই শাখা চালুর মাধ্যমে এই এলাকার মানুষদের জন্য ‘আনন্দময় ব্যাংকিং অভিজ্ঞতা’র প্রতিশ্রুতি নিয়ে এসেছি। বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং সুবিধাজনক ডিজিটাল ব্যাংকিং সক্ষমতার সমন্বয়ে ব্র্যাক ব্যাংক দেশের এক নম্বর সাসটেইনেবল ব্যাংক হতে প্রতিশ্রুতিবদ্ধ।”

১৮৭টি শাখা, এসএমই শাখা /কৃষি শাখা এবং এসএমই সার্ভিস সেন্টার নিয়ে ব্র্যাক ব্যাংক এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক হিসাবে আত্মপ্রকাশ করেছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি