পূবালী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

পূবালী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণে ব্যবস্থাপকদের উৎসাহিত করার লক্ষে পূবালী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম কেন্দ্রীয়, দক্ষিণ ও উত্তর অঞ্চলের অধীন শাখা ব্যবস্থাপক এবং আগ্রাবাদ ও সিডিএ কর্পোরেট শাখা প্রধানদের সম্মেলন-২০২৩ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ঋণ প্রশাসন, তদারকি ও আদায় বিভাগের মহাব্যবস্থাপক নরেশ চন্দ্র বসাক এবং এডিসি বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম।

সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রিন্সিপাল অফিস প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী উন্নততর ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে আমদানি-রপ্তানি ব্যবসা সম্প্রসারণের জন্য আহ্বান জানান।

তিনি বলেন, প্রতিযোগিতামূলক ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যাংকের সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি পূবালী ব্যাংকের দক্ষ ও অভিজ্ঞ মানবসম্পদকে যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে ব্যাংকের ব্যবসা উন্নয়নের পরামর্শ দেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি