Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির ৯৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৬৫ কোটি ৮২ লাখ টাকার।

৪৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি।

লেনদেন তালিকায় থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইএফআইসি, ব্র্যাক ব্যাংক, ইন্দো বাংলা, বারাকা পাওয়ার, খুলনা পাওয়ার, ওরিয়ন ইনফিউশন ও এমএল ডাইং।

মুল সাইট থেকে

পুজিবাজার