Ortho Songbad আর্কাইভ

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ১২ শতাংশ

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ১২ শতাংশ
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষে সোমবার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হতে যাওয়া এক্সপ্রেস ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১২ শতাংশ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৭৪ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৯ টাকা বা ১২ শতাংশ বেড়েছে।

এদিকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.২০ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.২৫ টাকা বা ১২৫ শতাংশ বেড়েছে।

২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৪৬ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার