রমজানে ইউএইর সুপারমার্কেটে দ্রব্যমূল্য ৫০ শতাংশ কমবে

রমজানে ইউএইর সুপারমার্কেটে দ্রব্যমূল্য ৫০ শতাংশ কমবে
রমজান উপলক্ষে বিভিন্ন পণ্যের দাম ৫০ শতাংশ কমাবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কেয়ারফোর সুপারমার্কেট চেইন। খাদ্য, পানীয়, গৃহস্থালি এমনকি প্রযুক্তি পণ্য থাকবে এ সুবিধার আওতায়।

অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদনে বলা হয়, রমজান উপলক্ষে প্রায় ৬ হাজার পণ্যের দাম ৫০ শতাংশ কমাতে যাচ্ছে মাজিদ আল ফুতাইয়েম মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

রমজানের এ অফার ছয় সপ্তাহ প্রযোজ্য থাকবে। বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডও এক্সক্লুসিভ অফার ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এক বিবৃতিতে কেয়ারেফার জানায়, রমজান উপলক্ষে চলবে ‘‌আমিরাতি ফ্রেশ ফেস্টিভাল’ যেখানে টাটকা শাকসবজি ও ফলমূলে ৩০ শতাংশ মূল্য হ্রাস করা হবে।

রমজানে এমিরেটস রেড ক্রিসেন্ট ও কেয়ারফোর যৌথভাবে আরেকটি উদ্যোগ পরিচালনা করবে। এর আওতায় কোন গ্রাহক ইচ্ছে করলে কাউকে চিনি, চাল ও রান্না করার তেল দিতে পারবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না