ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল

ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল
ক্রিকেটের উত্তাপ ছড়াতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এখন ঢাকায়। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন জস বাটলাররা।

আগামী ১ মার্চ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ।

এছাড়া মার্চের ৩ ও ৬ তারিখ হবে দুটি ওয়ানডে ম্যাচ। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্যদিয়ে দ্বিপাক্ষিক সিরিজ শেষ হবে।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে গত ২ ফেব্রুয়ারি দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাদা বলের ক্রিকেটে দলটিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রেহান আহমেদ।

এই সিরিজে ইংলিশদের নেতৃত্ব দিবেন জস বাটলার। দলে রয়েছেন অভিজ্ঞ মঈন আলিসহ ডেভিড মালান, আদিল রশিদ মার্ক উডসহ অনেকে। এছাড়া পেসার জোফরা আর্চারও রয়েছেন দুই সংস্করণের স্কোয়াডে।

এ দিকে বাংলাদেশ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে পরিচিত মুখ সবাই রয়েছেন। লিটন, সাকিব, মাহমুদউল্লাহর পাশাপাশি দলে রয়েছেন আফিফ, তাসকিন, এবাদতরাও।

তবে ভারত সিরিজে খেলা ইয়াসির আলী, নাসুম আহমেদ, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম বাদ পড়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের