রূপালী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলছে

রূপালী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলছে
রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের উদ্যোগে ব্যাংকের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপি চলছে।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক, সতন্ত্র পরিচালক মো. আলী আক্কাস ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় বক্তারা বলেন, আনন্দের অন্যতম আধার হলো খেলাধুলা। তাই এর ধারা অব্যাহত রাখা খুবই প্রয়োজন। খেলাধুলার মধ্য দিয়ে আমাদের এই আনন্দকে কর্মজীবনে বাস্তবায়ন করতে হবে।

ব্যাংকের সারা দেশের ৫৮৬টি শাখা ও সকল উপশাখা থেকে বাছাই করা প্রতিযোগীরা এতে অংশ নিচ্ছেন। মূল প্রতিযোগিতায় রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন খেলা যেমন লং জাম্প, পিলো পাচিং, দৌড় প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা, চাকতি নিক্ষেপ ও যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠছেন।

এ সময় রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সভাপতি ও ব্যাংকের ডিএমডি মো. শওকত আলী খান, তাহমিনা আখতার ও হাসান তানভীর, জিএম মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মো. ইকবাল হোসেন খাঁ, মোহাম্মদ শাহেদুর রহমান, শিকদার ফারুক-এ-আজম, মোহাম্মদ শাহজাহান চৌধুরী ও মো. ইসমাইল হোসেন শেখ উপস্থিত আছেন।

এছাড়াও ক্রীড়া পরিষদের সদস্য সচিব ও ডিজিএম মো. সাখাওয়াত হোসেনসহ সকল ডিজিএম, এজিএম, ক্রীড়া পরিষদের সদস্যসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ মাঠে উপস্থিত আছেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

করোনা মহামারীর কারণে দীর্ঘ ৩ বছর বন্ধ থাকার পর এই ক্রীড়া অনুষ্ঠান ব্যাংকের সারা দেশের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি