‘আগামী’ স্কুল আউটরিচ প্রোগ্রাম শুরু করেছে ব্র্যাক ব্যাংক

‘আগামী’ স্কুল আউটরিচ প্রোগ্রাম শুরু করেছে ব্র্যাক ব্যাংক
ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় একাডেমিয়া স্কুলের সাথে ‘আগামী’ স্কুল আউটরিচ প্রোগ্রাম শুরু করেছে ব্র্যাক ব্যাংক।

শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং ও আর্থিক সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্র্যাক ব্যাংকই প্রথম স্থানীয় ব্যাংক, যেটি স্কুলগুলোর সাথে এই কার্যক্রমের ব্যবস্থা করার জন্য ব্রিটিশ কাউন্সিলের সাথে পার্টনারশিপ করেছে।

গত ৬ ফেব্রুয়ারি স্কুল ক্যাম্পাসে আর্থিক ও ব্যাংকিং সাক্ষরতা সেশন শীর্ষক অনুষ্ঠানের প্রথম দিনে, ব্যাংকের আগামী টিম সঞ্চয়ের গুরুত্ব এবং টিপসের পাশাপাশি বিনিয়োগের মূল বিষয়গুলি বিশদভাবে বর্ণনা করে। অনুষ্ঠানে মোট ১১০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থী ব্র্যাক ব্যাংকের ফিউচার স্টার অ্যাকাউন্ট, ‘আগামী’ সেভারস অ্যাকাউন্ট, ‘আগামী’ পার্সোনাল লোন, স্টুডেন্ট ফাইল সার্ভিসসহ বিভিন্ন প্রোডাক্ট ও সেবা সম্পর্কে জানার সুযোগ পান।

পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি ‘ব্যাংকিং বেসিক ফর স্টুডেন্টস’ পর্বে, একাডেমিয়া স্কুলের শিক্ষার্থীদের একটি দলকে ব্যাংকের ধানমন্ডি এবং ধানমন্ডি ২৭ শাখায় ঘুরিয়ে দেখানো হয়, যেখানে তাদের সামনে ব্যাংকিংয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ইকেওয়াইসির মাধ্যমে কীভাবে অ্যাকাউন্ট খোলা হয়, কীভাবে নগদ লেনদেন হয় এবং কীভাবে শাখাগুলোতে গ্রাহকদের মানসম্পন্ন সেবা দেওয়া হয়, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। পুরো স্টুডেন্ট-ব্যাংকিং সার্ভিস কীভাবে কাজ করে তার অভিজ্ঞতা পেতে শিক্ষার্থীরা আগামী স্টুডেন্ট সেন্টারও পরিদর্শন করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি