কৃষিতে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাকৃবির সাথে সিটি ব্যাংকের চুক্তি

কৃষিতে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাকৃবির সাথে সিটি ব্যাংকের চুক্তি
সিটি ব্যাংক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে উভয় প্রতিষ্ঠান জ্ঞান অংশীদারিত্ব প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করবে যা কৃষি উৎপাদন এবং এর গুণমান, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনের লক্ষ্যে কৃষিক্ষেত্রে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিটি ব্যাংক।

সিটি ব্যাংক জানায়, সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে কৃষি গবেষণা ও বাংলাদেশের কৃষি উন্নয়নে বড় অংকের অর্থ ব্যয় করবে ব্যাংকটি। এরই ধারাবাহিকতা এ বছর উচ্চ শিক্ষায় কৃষি গবেষণার সক্ষমতা বৃদ্ধি, সহযোগিতামূলক কৃষি উন্নয়ন গবেষণা ও উদ্ভাবন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে এই অর্থ ব্যয় করা হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বিএইউআরএস)-এর মাধ্যমে এই কার্যক্রম সম্পাদিত হবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক ড. এ কে এম মমিনুল ইসলাম, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. জয়নুল আবেদিন, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ মাহবুবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি