এসএসসি পাসে বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ

এসএসসি পাসে বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ
সম্প্রতি বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের পেপার মিলস লিমিটেডে অনেক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি সাক্ষাতে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি পেপার মেশিন, কোটিং মেশিন, ফিনিশিং ও ওয়্যারহাউজ, স্টোর, ইটিপি, কোয়ালিটি কন্ট্রোল, টয়লেট্রিজ প্ল্যান্ট, পেপার মেশিন, স্টিকার মেশিন বিভাগে লোকবল নিয়োগ দেবে।

প্রতিটি বিভাগে একাধিক পদে লোক নিয়োগ দেওয়া হবে। পদ সংশ্লিষ্ট কাজে ৩-৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে।

আবেদন যেভাবে: বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় যথাসময়ে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

উপস্থিত হওয়ার সময় জীবন বৃত্তান্ত, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি সহ উপস্থিত হতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: বসুন্ধরা গ্রুপের নীতিমালা অনুসারে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।



অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি