লেনদেনের শীর্ষে শিপিং কর্পোরেশন

লেনদেনের শীর্ষে শিপিং কর্পোরেশন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২২ লাখ ৪৮ হাজার ১১৫টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২৮ কোটি ৭৭ লাখ টাকা।

আজ লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের ১৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্ল হোটেলের লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।

সোমবার লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে, এডিএন টেলিকমের ১১ কোটি ৪৫ লাখ, শাইনপুকুর সিরামিকসের ১০ কোটি ৯৯ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ১০ কোটি ১৭ লাখ, মুন্নু অ্যাগ্রোর ৮ কোটি ৯২ লাখ, জেমিনি সি ফুডের ৮ কোটি ৫ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের ৭ কোটি ৭৩ লাখ এবং আল-হাজ্ব টেক্সটাইলের ৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন