ব্লকে ৬৫ কোটি টাকার লেনদেন

ব্লকে ৬৫ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর সর্বমোট ৭২ লাখ ৫৭ হাজার ২৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৫ কোটি ১৬ লাখ টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০২ মার্চ) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে এডিএন টেলিকম লিমিটেড। কোম্পানিটির ৩৪ কোটি ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা ইন্স্যুরেন্স ৮ কোটি ৯ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর ৫ কোটি ৮৭ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আলহাজ টেক্সটাইল।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল হোটেলের ৩ কোটি ১১ লাখ ১০ হাজার, সোনালী পেপারের ২ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার, বারাকা পাওয়ারের ১ কোটি ৯৬ হাজার ৮০ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৮১ লাখ ৮০ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার, আইপিডিসি ফাইন্যান্সের ৯৮ লাখ ৩৬ হাজার এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ২৯ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন