সোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স সেবা মাসের উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স সেবা মাসের উদ্বোধন
‘হুন্ডিতে নয়, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করি, সবাই মিলে সুন্দর-সমৃদ্ধ দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে এবং ৬ মার্চ আর্থিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক মাসব্যাপী ‘রেমিট্যান্স গ্রাহক সেবা মাস- ২০২৩’ উদ্বোধন করেছে।

বুধবার (১ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের বিভিন্ন বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। এছাড়াও ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, সব শাখার ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার, জিবি ইনচার্জ, রেমিট্যান্স অফিসার ও উপশাখার ইনচার্জবৃন্দ জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, প্রবাসী ভাই বোনদের সুদৃঢ় আস্থার কারণে এসআইবিএল-এর মাধ্যমে তারা দেশে রেমিট্যান্স নিয়ে আসছেন।

তিনি প্রবাসী গ্রাহক ও দেশে তাদের বেনিফিসিয়ারিদের সেবা সুনিশ্চিত করার আহ্বান জানান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি