গরমেও শরীর ঠান্ডা রাখে যে রঙের পোশাক

গরমেও শরীর ঠান্ডা রাখে যে রঙের পোশাক
শীতকে বিদায় জানিয়ে আবহাওয়া এখন বেশ উত্তপ্ত। তাই গরমে আরামদায়ক পোশাক পরার বিকল্প নেই। তবে গরমে কোন রঙের পোশাক বিশেষ উপযোগী তা জানতে হবে।

বিষয়টি নিয়ে তেমন মাথা ঘামান না অনেকেই, ফলে বাইরে বের হলে গরমে অতিষ্ট হয়ে উঠতে হয়। পোশাকের রঙের ওপরও গরম লাগার মাত্রা নির্ভর করে। কিছু রঙের পোশাক পরলে শরীর ঠান্ডা থাকে ও গরমও কম লাগে এমনটিই জানাচ্ছে এক গবেষণা।

২০২০ সালের আগস্টে ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের গবেষক তোশিয়াকি ইচিনোসের নেতৃত্বে জাপানি বিজ্ঞানীদের একটি দল এ বিষয়ে গবেষণা পরিচালনা করেছিলেন, যার ফলাফল জানলে আপনি চমকে উঠবেন।

গবেষক তোশিয়াকি ইচিনোস এই পরীক্ষার জন্য কড়া রোদে ৯টি ম্যানকুইনে লাল থেকে হালকা সবুজ, হলুদ, নীল, কালো, সাদা বা গাঢ় সবুজ’সহ বিভিন্ন রঙের পোলো শার্ট পরান।

তখন বাইরের তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস (৮৬ ডিগ্রি ফারেনহাইট)। মাত্র ৫ মিনিট ম্যানকুইনগুলোকে রোদে রাখার পর গবেষকরা কাপড়ের উপরিভাগের তাপমাত্রা পরীক্ষা করেন।

সবচেয়ে শীতল ও উষ্ণতম পোলো শার্টের মধ্যে ২০ ডিগ্রি সেলসিয়াস পার্থক্য লক্ষ্য করেন তারা।

অনেকেই হয়তো জানেন, গরমে সাদা রঙের পোশাক পরলে স্বস্তি মেলে। অন্যদিকে কালো রঙ অতিরিক্ত তাপ শোষণ করে।

গবেষণায় দেখা যায়, সাদা পোলো শার্টের পৃষ্ঠের তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা গবেষণার সময় বাতাসের তাপমাত্রার সমতুল্য।

অন্যদিকে কালো পোলো শার্টের পৃষ্ঠের তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট)। গবেষকরা জানান, সাদার পরে যে রংগুলো শরীরকে শীতল রাখে সেগুলো হলুদ, ধূসর ও লাল।

যদিও লাল রংকে বেশিরভাগ মানুষই ‘উষ্ণ’ রং হিসেবেই জানেন। বেগুনি র্যাংকিংয়ের মাঝখানে আছে, তাই এটি গরম আবহাওয়ার সময় পরতে পারেন যদি এটি আপনার প্রিয় রং হয়।

তবে গবেষকরা গরমে নীল, হালকা সবুজ, গাঢ় সবুজ ও কালো রংয়ের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন। এই রংগুলো অধিক তাপমাত্রা শোষণ করে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
নবজাতকের চোখে পুঁজ হলে করণীয়
জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী?
সকালের চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
দেশি সবুজ মাল্টার যত উপকারিতা
সন্তানের সামনে ভুলেও যেসব আচরণ করবেন না
ক্যানসারের ঝুঁকি কমবে যেসব ব্যায়ামে
কর্মীদের চাপে রাখলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত?
এয়ার কুলারের বাতাস এসির মতো ঠান্ডা হবে ৩ কৌশলে
কিডনি ড্যামেজ হওয়ার ৬ লক্ষণ