দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৫ মার্চ) বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ।

দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। আর ৯ দশমিক ৮৬ শতাংশ শেয়ারদর বাড়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লিগ্যাসি ফুটওয়্যার, জেএমআই হসপিটাল, সমতা লেদার, নাভানা ফার্মা, ন্যাশনাল ফিড মিলস, ইয়াকিন পলিমার এবং সিটি জেনারেল ইনাস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এদিন ডিএসইতে মোট ৩৪৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৫৩ কোম্পানির। দরপতন হয়েছে ১৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন