Ortho Songbad আর্কাইভ

ব্লকে লেনদেনের শীর্ষে সি পার্ল

ব্লকে লেনদেনের শীর্ষে সি পার্ল
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৬৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর সর্বমোট ৬৮ কোটি ৬৯ লাখ ৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬০ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৭ মার্চ) সি পার্ল রিসোর্টের ২০ কোটি ২ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার ১৫ কোটি ২ লাখ ৬৫ হাজার এবং তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্সের ২ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিকন ফার্মা, ই-জেনারেশন, ফাইন ফুডস, গ্রামীণফোন, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল এবং আনোয়ার গ্যালভানাইজিং।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার