কোক-পেপসির পুরোনো প্রতিদ্বন্দ্বীকে ফিরিয়ে আনছেন মুকেশ আম্বানি

কোক-পেপসির পুরোনো প্রতিদ্বন্দ্বীকে ফিরিয়ে আনছেন মুকেশ আম্বানি
আশির দশকে একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে অভিষেক হয় সালমান খানের। ক্যাম্পা কোলা নামের সেই পানীয় এর আগের দশক থেকে ভারতে পরিচিত ছিল। পরে কোকা কোলা বা পেপসির মতো বহুজাতিক পণ্যের দাপটে টিকতে পারেনি।

সিএনএন জানায়, ধনকুবের মুকেশ আম্বানির হাত ধরে নতুন চেহারায় বাজারে আসছে ক্যাম্পা কোলা। আপাতত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনায় এই পানীয় বিক্রি হবে, পরে ছড়িয়ে পড়বে সারা ভারতে।

আম্বানির রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড গত সেপ্টেম্বরে ২২ কোটি রুপি দিয়ে পিওর ড্রিঙ্কস গ্রুপের কাছ থেকে কিনে নেয় ক্যাম্পা কোলা ব্র্যান্ডটি।

গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) রিলায়েন্স জানায়, নতুন করে বাজারে আসছে সেই পানীয়। থাকছে তিনটি ফ্লেভার ক্যাম্পা কোলা, ক্যাম্পা লেমন ও ক্যাম্পা অরেঞ্জ।

ভারতীয় সংস্থা হিসেবে ক্যাম্পা কোলাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চায় রিলায়েন্স। একে দেশীয় ঐতিহ্য হিসেবে দেখছে তারা।

পিওর ড্রিঙ্কস গ্রুপ ছিল কোকা কোলার পরিবেশক। পরে নিজস্ব পানীয় ব্র্যান্ড হিসেবে ক্যাম্পা কোলার বাজারে আনে। দিল্লি ও মুম্বাইয়ে ছিল কারখানা। প্রাথমিক সাফল্য পেলেও পরে বিদেশী প্রতিদ্বন্দ্বীদের কাছে নব্বইয়ের দশকে হেরে যায় ক্যাম্পা কোলা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না