রমজানের আগে বাজারে হুমড়ি খেয়ে না পড়লে নিত্যপণ্যের দাম বাড়বে না

রমজানের আগে বাজারে হুমড়ি খেয়ে না পড়লে নিত্যপণ্যের দাম বাড়বে না
আসন্ন মাহে রমজানের আগে সবাই বাজারে এক সাথে হুমড়ি খেয়ে না পড়লে নতুন করে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর পুলিশ লাইনস মিলনায়তনে রোটারি ক্লাব অব উত্তরা আয়োজিত ফ্যামেলি ডে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডলারের কারণে বিশ্বের অনেক দেশে দ্রব্যমূল্য বেড়েছে, যা একটি কারণ বটে। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেগুলোর দামও কিন্তু সারা পৃথিবীতে বেড়েছে। এ কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এক কোটি পরিবারের পাঁচ কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, ডাল এবং রমজান মাস উপলক্ষে খেজুর ও ছোলা দেয়ার ব্যবস্থা করেছেন। এটা এখন চলমান।’

তিনি জানান, ‘রমজানে বাজার মনিটরিংয়ের জন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে।’

এর আগে বাণিজ্যমন্ত্রী বৃক্ষরোপণ করেন, দুঃস্থদের স্বাবলম্বী করার লক্ষ্যে ১০টি সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আফসানা শর্মী, রোটারি ক্লাব অব উত্তরার সভাপতি সামছুল করিম রুকুসহ আরো অনেকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা