টুইটারকে ঠেকাতে নতুন অ্যাপ আনছে ফেসবুক

টুইটারকে ঠেকাতে নতুন অ্যাপ আনছে ফেসবুক
নতুন টেক্সটভিত্তিক সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ নিয়ে কাজ করছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। এই অ্যাপটি ইলন মাস্কের টুইটারের প্রতিদ্বন্দী হয়ে উঠবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

মেটার এই নতুন অ্যাপটির কোডনেম পি৯২। ইনস্টাগ্রাম থেকেই লগইন করা যাবে অ্যাপটিতে। মূলত কমবয়সী ব্যবহারকারীদের টার্গেট করে নতুন অ্যাপটি আনতে চাইছে মেটা ইনকর্পোরেশন।

মেটার একজন মুখপাত্র শুক্রবার (১০ মার্চ) সিএনবিসিকে বলেন, ‘আমরা একটি স্বতন্ত্রধর্মী অ্যাপস নিয়ে কাজ করছি। যেখানে টেক্সভিত্তিক আপডেট শেয়ার করা যাবে। জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের আপডেটগুলো আলাদা করে শেয়ার করতে পারবেন। আমরা বিশ্বাস করি এতে ব্যবহারকারীদের নতুন এক ধরনের সুযোগ তৈরি হবে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম মেটার নতুন অ্যাপ। ফলে একই ধরণের অ্যাপ নিয়ে মেটা কাজ করার ঘোষণা দেওয়ায় দুই টেক জায়ান্টের মধ্যে এক প্রকার শীতল যুদ্ধ শুরু হতে যাচ্ছে বলেই ধারণা করছেন টেক বিশেষজ্ঞরা।

এদিকে কস্ট-কাটিংয়ের কারণে নানা ধরণের সমস্যায় রয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টুইটার। মূলত এই সুযোগটিই নিতে যাচ্ছে মেটা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা