গত বছর দ্বিগুণ বেতন নিয়েছেন বিপির সিইও

গত বছর দ্বিগুণ বেতন নিয়েছেন বিপির সিইও
যুক্তরাজ্যভিত্তিক জ্বালানি জায়ান্ট বিপির (সাবেক ব্রিটিশ পেট্রোলিয়াম) শীর্ষ নির্বাহী গত বছর ১০ মিলিয়ন বা ১ কোটি পাউন্ড বেতন নিয়েছেন। জ্বালানি মূল্যের উর্ধ্বগতিতে রেকর্ড মুনাফা করেছে বিপির মতো জ্বালানি জায়ান্টগুলো। এতে দ্বিগুণের বেশি বেতন ঘরে তুলেছেন বিপির সিইও বার্নার্ড লুনি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে বিপির শীর্ষ নির্বাহী বেতন নিয়েছিলেন ৪৪ লাখ ৬০ হাজার ডলার। অপর জ্বালানি জায়ান্ট শেলের সাবেক শীর্ষ নির্বাহী বেন ভন বুর্দে গত বছর বেতন নিয়েছেন ৯৭ লাখ পাউন্ড। যা আগের বছরের তুলনায় ৫০ শতাংশেরও বেশি বেড়েছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়েছে। এতে ফুলে ফেপে উঠেছে জ্বালানি জায়ান্টদের আয়। যুক্তরাজ্য যখন চার দশকের সর্বোচ্চ মূল্যস্ফীতিতে হিমশিম খাচ্ছে তখন ব্রিটিশ জ্বালানি কোম্পানির রেকর্ড মুনাফা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা উঠেছে।

এদিকে বিপি সিইওর চোখ যে বেশ আগে থেকেই মুনাফায় ছিল তার এক মন্তব্যে তা স্পষ্ট। ২০২১ সালের শেষের দিকে এক মন্তব্যে লুনি বলেছিলেন, জ্বালানি তেল ও গ্যাসের উচ্চমূল্য বিপিকে ‘ক্যাশ মেশিনে’ পরিণত করবে। সম্প্রতি প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে লুনির এ পূর্বাভাস বাস্তবে রূপ নিয়েছে। ২০২২ সালে বিপির আয় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৭০ কোটি ডলার বা ২ হাজার ৩০০ কোটি পাউন্ড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না