চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং
নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছে চীনে পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন লি কিয়াং। পাঁচ বছর করে দুই মেয়াদে দায়িত্ব পালনকারী বর্তমান প্রধানমন্ত্রী কেকিয়াং আগামী সোমবার অবসর নেবেন। তারই স্থলাভিষিক্ত হলেন লি কিয়াং। রাষ্ট্রীয় পদমর্যাদার দিক থেকে দেশটিতে প্রধানমন্ত্রীর অবস্থান দ্বিতীয়।

শি জিনিপিং পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক থাকাকালীন তার ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন লি কিয়াং। তাছাড়া চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির প্রধানও ছিলেন তিনি।

বহুল আলোচিত চীনের ‘জিরো-কোভিড’ নীতির জন্য পরিচিত লি। তীব্র প্রতিবাদ ও অভিযোগের সম্মুখীন হয়েও এই নীতিতে অটল থেকে প্রেসিডেন্টের প্রতি আনুগত্যের প্রমান দেন তিনি।

গত অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির কাউন্সিলে লি কিয়াংকে পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে দ্বিতীয় শীর্ষ পদে আনা হয়। তখনই ধারণা করা হয়েছিল পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না