সৌদিতে রোজা শুরু ২৩ মার্চ, বাংলাদেশে কবে?

সৌদিতে রোজা শুরু ২৩ মার্চ, বাংলাদেশে কবে?
আগামী ২২ মার্চ মধ্যপ্রাচ্যের আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা যাবে। ফলে সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হবে ২৩ মার্চ থেকে। তার এক দিন পর, ২৪ মার্চ থেকে উপমহাদেশের তিন দেশ বাংলাদেশ,ভারত ও পাকিস্তানে রোজা শুরু হতে পারে। তবে তা নির্ভর করে চাঁদ দেখার ওপর।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থার (ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার— আইএসি) বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস।

রোজা শুরুর সম্ভাব্য দিনের পাশাপাশি ঈদুল ফিতরের দিনও ঘোষণা করেছে আইএসি। সেই ঘোষণা অনুযায়ী, চলতি বছর যদি ২৯টি রোজা হয়— সেক্ষেত্রে আগামী ২১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন করা হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে; আর উপমহাদেশে ঈদ হবে ২২ এপ্রিল।

ইসলাম ধর্মের প্রধান ৫ স্তম্ভের তৃতীয়টির নাম রোজা। আরবি রমজান মাসের ৩০ দিন ধর্মপ্রাণ মুসল্লিরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানহার ও সহিংসতা থেকে বিরত থাকেন। এই ব্যাপারটিকেই রোজা বা সিয়াম সাধনা বলা হয়। প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র রমজান মাস পালন করা হয়। এক মাস সংযম পালনের পর মুসলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না