লিগ্যাসি ফুটওয়্যারের সর্বোচ্চ দরপতন

লিগ্যাসি ফুটওয়্যারের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দর হারিয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১২ মার্চ) লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা বা ৮ দশমিক ০২ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৪৫ টাকা ৯০ পয়সায়।

আজ দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর ৮ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ২২ শতাংশ কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমের শেয়ারদর কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৭০ শতাংশ।

সর্বোচ্চ দর হারানোর তালিকায় থাকা অপর কোম্পানিগুলো হলো- ইস্টার্ন হাউজিং, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস এবং হাক্কানি পাল্প।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন