ডিএসইর সাবেক পরিচালকের মৃত্যুতে সিএমজেএফের শোক

ডিএসইর সাবেক পরিচালকের মৃত্যুতে সিএমজেএফের শোক
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক খাজা গোলাম রসুলের মৃত্যুতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

সিএমজেএফের পক্ষে এক শোক বার্তায় সংগঠনটির সভাপতি জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক আবু আলী গভীর শোক ও সমবেদনা জানান।

সিএমজেএফের পক্ষ থেকে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, সিএমজেএফের অকৃত্রিম বন্ধু ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক আমাদের প্রিয় খাজা গোলাম রসুলের মৃত্যুতে আমরা শোকাহত। সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন পরিবারকে শোক সইবার শক্তি দান করেন।

উল্লেখ্য, রোববার (১২ মার্চ) রাত ১ টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে খাজা গোলাম রসুল ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন