গেটওয়ে ইক্যুইটি রিসোর্সকে ১ লাখ টাকা জরিমানা

গেটওয়ে ইক্যুইটি রিসোর্সকে ১ লাখ টাকা জরিমানা
গেটওয়ে ইক্যুইটি রিসোর্সকে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (২৬ আগস্ট) কমিশনের ৭৩৭ তম কমিশন সভায় এ নির্দেশ দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিএসইসি সূত্র মতে, গেটওয়ে ইক্যুইটি রিসোর্সে ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে নেটিং সুবিধা, ব্যবস্থাপনা পরিচালকের পোর্টফোলিও থেকে বিনিয়োগ, পরিচালকদের শেয়ার বিনিয়োগ করতে দেওয়া, সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি, কোম্পানির হিসাবধারীদের মধ্যে ঋণ চুক্তি না করা, কর্মচারীদের আত্মীয়-স্বজনদের ঋণ সুবিধা দেওয়া, এন্টি মানি লন্ডারিং কর্মকর্তা নিয়োগ না করার মতো অনিয়ম ঘটেছে। এ কারনে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন