Ortho Songbad আর্কাইভ

খুলনায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

খুলনায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) স্থানীয় এক কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম মাহবুব মোর্শেদ ও আহমেদ জোবায়েরুল হক এবং স্বাগত বক্তব্য দেন ব্যাংকের খুলনা জোনপ্রধান মো. আবদুস সালাম।

সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার