পিরোজপুরে এসবিএসি ব্যাংকের উপশাখা উদ্বোধন
পিরোজপুর সদরের হাসপাতাল সড়কের জাহানারা ম্যানশনে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপশাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য একেএম এ আউয়াল।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক।
এছাড়া ব্যাংকের ইভিপি ও ক্রেডিট ডিভিশনের প্রধান মো. আব্দুল মান্নান, এসভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান
মোহাম্মদ শফিউল আজম, ভিপি ও বরিশাল শাখার প্রধান সৈয়দ হাফিজ আহমেদ, উপশাখার তত্ত্বাবধায়ক শাখা ভান্ডারিয়া ব্যবস্থাপক তানভির আহমেদসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখার ইনচার্জ শেখ হাফিজুর রহমান।
অর্থসংবাদ/এসএম