ঢামেকে পূবালী ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

ঢামেকে পূবালী ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন
দ্রুত ও আধুনিক সেবা প্রদানের প্রত্যয়ে পূবালী ব্যাংক লিমিটেড ঢাকা মেডিকেল কলেজে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। এই বুথের মাধ্যমে হাসপাতালের রোগীদের বিভিন্ন ফি, ডায়াগনস্টিক টেস্টের ফি ও অন্যান্য ফি এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি জমা নেওয়া হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. টিটো মিঞা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এবং ঢাকা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল হানিফ (টাবলু)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন আহমেদ।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি