শামীম এন্টারপ্রাইজের শেয়ার অধিগ্রহণ করবে সি পার্ল

শামীম এন্টারপ্রাইজের শেয়ার অধিগ্রহণ করবে সি পার্ল
শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সী পার্ল শামীম এন্টারপ্রাইজের ৩০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে। কোম্পানিটি প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যের ৩ কোটি ৩৯ লাখ ৮ হাজার ১৬০টি শেয়ার অধিগ্রহণ করবে।

সী পার্ল বিশেষ সাধারণ সভায় বিনিয়োগকারীদের সম্মতি নিয়ে কোম্পানিটির শেয়ার অধিগ্রহণ করতে পারবে।

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির আয় হয়েছে ৯২ কোটি ৬৫ লাখ টাকা।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন